Dream Post משותף א הודעה  
2 שנים

2 שנים

M.Sc in CSE (Professional) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের Winter-2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
অনলাইনে আবেদনের জন্য ওয়েব লিঙ্কঃ https://pcse.jnu.ac.bd
আবেদন করতে ১২১২/= টাকা (এক হাজার দুই শত বারো টাকা) অনলাইনে নগদের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২৪
* ভর্তি পরীক্ষায় কম্পিউটার সায়েন্সে বিএসসি সম্মান সিলেবাসের বিভিন্ন মৌলিক বিষয়সমূহ যেমন, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, কম্পাইলার, ডাটা স্ট্রাকচার, ডাটাবেস, প্রোগ্রামিং, ডিসক্রিট ম্যাথ ইত্যাদি থেকে ৮০ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে।
* ক্লাস প্রতি সপ্তাহে শুক্রবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত
* তিন সেমিস্টার (১.৫ বছর) এর প্রোগ্রামটিতে ৩৯ ক্রেডিট সম্পন্ন করতে হবে।
* তিন সেমিস্টারে সর্বমোট খরচঃ ১,৬৫,০০০ (৫৮,৫০০+৪৮০০০+৫৮৫০০)

বিস্তারিত জানতে যোগাযোগঃ
বিভাগ: সিএসই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফোন: 02 226640038
জনাব মোঃ মনিরুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার)
মোবাইল: 01724-532162
জনাব মৃণাল চৌধুরী (অফিস সেক্রেটারি)
মোবাইল: 01739-365330

JnU | CSE
pcse.jnu.ac.bd

JnU | CSE